সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর - The News Lion

সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর

 


দি নিউজ লায়ন;   সুন্দরবনের নদীতে মাছ কাঁকড়া ধরার সময় জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আক্রমণ করলে মৃত্যু হয় এক মুৎস্যজীবীর।মৃত মৎস্যজীবীর নাম অমল বৈষ্ণব(৪৭)।ঘটনাটি ঘটে সুন্দরবনের বসিরহাট রেঞ্জের ঝিলা জঙ্গল লাগোয়া চিলমারি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোসাবার কুমিরমারি অঞ্চলের দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা মৎস্যজীবী অমল বৈষ্ণব সহ আরও ২ জন মৎস্যজীবী নৌকা করে গত ১০ এপ্রিল সুন্দরবনের নদীতে মাছ কাঁকড়া ধরতে যায়।


পরের দিন সকালে তারা মাছ কাঁকড়া ধরার নেশায় ঝিলা জঙ্গল লাগোয়া চিলমারি খালের পাশে মাছ কাঁকড়া ধরছিল।সেই সময় হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী অমল বৈষ্ণবের উপর।আর এই দৃশ্য দেখে বাকী মৎস্যজীবীরা নৌকা দ্রুত চালিয়ে গ্রামে এসে খবর দেয় গ্রামবাসীদের।


খবর পেয়ে গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে নৌকা করে ঘটনাস্থলে যায়।সেখান থেকে মৎস্যজীবী অমল বৈষ্ণব কে উদ্ধার করে নিয়ে আসার সময় জল পথে তার মৃত্যু হয়।এ বিষয়ে কোষ্টাল থানার পুলিশ ও বন দফতর জানান বাঘের আক্রমণে এক মুৎস্যজীবী নিখোঁজ হয় এমন ধরনের খবর পাওয়া গিয়েছে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.